কলকাতা, ১০ই জানুয়ারি: সিন্ধিয়া স্কুল ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন (SOBA) তার প্রেসিডেন্টস কনক্লেভে আহ্বান করেছিল কলকাতায় ৯-১১ জানুয়ারি। সারা ভারত এবং বিদেশের প্রেসিডেন্ট ও সিনিয়র প্রতিনিধিরা এতে একত্রিত হয়েছিলেন। এই কনক্লেভ SOBA-র ৬৬ বছরের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানের প্রতি এক যৌথ দায়বদ্ধতা এবং ভারতের সবচেয়ে ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিকে শক্তিশালী করতে প্রাক্তনীদের নেতৃত্বের দীর্ঘকালীন ভূমিকা আরও একবার প্রমাণ করল।
কনক্লেভের আলোচনায় জোর দেওয়া হয়েছিল ভারতের শিক্ষানীতি, আগামীদিনের নেতা তৈরি করার পাশাপাশি স্কুলটির অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক বৃদ্ধিতে সাহায্য করার মত দীর্ঘমেয়াদি উদ্যোগের উপর। প্যানেল ঘোষণা করেছে যে SOBA দ্য সিন্ধিয়া স্কুলে একটি প্ল্যানেটারিয়াম গড়ে তোলার যুগান্তকারী উদ্যোগে মুখ্য ভূমিকা নিয়েছে। বরাবরই এই সংস্থা পরীক্ষানির্ভর এবং অনুসন্ধিৎসা দ্বারা চালিত ও বিজ্ঞাননির্ভর শিক্ষার প্রতি দায়বদ্ধ থেকেছে। এই উদ্যোগও তারই প্রমাণ।
এই উপলক্ষে অজয় সিং, প্রিন্সিপাল, দ্য সিন্ধিয়া স্কুল, বললেন “সিন্ধিয়া স্কুলের শক্তি হল প্রজন্মের পর প্রজন্ম ধরে মূল্যবোধের ধারাবাহিকতা। আমাদের প্রাক্তনীরা স্কুলের বৃদ্ধির উপরে গভীরভাবে আগ্রহী এবং SOBA থেকে তৈরি হওয়া উদ্যোগগুলি এক সামগ্রিক, ভবিষ্যৎমুখী শিক্ষার প্রতি সকলের দায়বদ্ধতার প্রতিফলন। এই ধরনের আদানপ্রদান স্কুল ও প্রাক্তনীদের মধ্যে দীর্ঘকালীন সম্পর্ককে আরও জোরদার করে।”
উপস্থিত ছিলেন, মিতুল দীক্ষিত, প্রেসিডেন্ট, SOBA;
অরুণকুমার ভগত, প্রেসিডেন্ট, SOBA, কলকাতা চ্যাপ্টার; দর্শন দুধোরিয়া, SOBA সদস্য, দ্য সিন্ধিয়া স্কুলের প্রাক্তন হেডবয় এবং সিইও, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ।
