শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ অক্টোবর, কলকাতা: কেউ বা বেরিয়েছেন পরিবার নিয়ে পুজোর ক’টা দিন ব্যস্ত শহর থেকে বাইরে একান্তে কিছু সময় কাটানোর জন্য। আবার কেউ শহরে থেকেই পরিবারকে নিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

কিন্তু পুজোর আনন্দ থেকে কিছুটা হলেও বিরত থেকে “অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন”, পশ্চিমবঙ্গের অফিসাররা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় লিফলেট বিতরণ , মাস্ক বিতরণ ও সাক্ষর সংগ্রহের মাধ্যমে “সরকারি ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও” অভিযান চালিয়ে গেলেন।

এই কর্মসূচির বিষয়ে সংগঠনের অগ্রভাগে থাকা সংগ্রামী নেতা শ্রী সঞ্জয় দাস জানান, এটা আমাদের রুটি রুজির ব্যাপার। সরকার যেভাবে দ্রুত অগ্রসর হচ্ছে, তাতে একটা দিনও নষ্ট হতে আমরা দিতে পারিনা। আগামী প্রজন্ম চাকুরিহীন হবে সেটা আমরা বসে বসে দেখতে পারি না। তিনি আরো বলেন, পুজোর পর হয়ত আমরা আরো বড় কোনো আন্দোলনেও যেতে পারি।