ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: ১ জুন দিনটি বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day 2022) হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ খাতের সমস্যাগুলি এবং মানুষের খাদ্যতালিকায় দুধ কতটা গুরুত্বপূর্ণ তা উপস্থাপনের একটি উল্লেখযোগ্য দিন এই বিশ্ব দুগ্ধ দিবস।

দুধ আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলোর একটি। আপনি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেতে পারেন, তবে তা স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী।

কোলেস্ট্রেরল নিয়ন্ত্রণে রাখে : দুধে যে প্রোটিন থাকে তা খারাপ কোলেস্ট্রেরল ( LDL ) কমিয়ে ভালো কোলেস্ট্রলের ( HDL ) মাত্রা বৃদ্ধি করে।

ভালো ঘুমে সহায়ক: দুধে যে বায়োঅ্যাক্টিভ প্রপারটিস থাকে তা স্ট্রেস কমিয়ে ভালো ঘুম হতে সাহায্য করে।

হাড় মজবুত করে: দুধে আছে ভিটামিন ডি, যা আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং হাড় মজবুত করার জন্য প্রয়োজন।

ত্বক সুন্দর করে: অনেকেই ত্বকের কোমলতা বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করতে দুধের সর মুখে মাখেন।
দুধে ভিটামিন B12 ও থাকে, যা ত্বকের ইল্যাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে, ফলে অকালে চামড়ায় বলিরেখা দেখা যায় না এবং ত্বক নরম ও তরতাজা থাকে।