ওয়েব ডেস্ক; ২৩ মার্চ : TRAI-এর দিল্লি আঞ্চলিক কার্যালয় (RO) দিল্লিতে “ডিজিটাল সংযোগের জন্য ভবনের রেটিং” বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। গত ২৫/১০/২০২৪ TRAI কর্তৃক জারিকৃত “ডিজিটাল সংযোগের জন্য সম্পত্তির রেটিং সংক্রান্ত প্রবিধান”-এর প্রেক্ষাপটে এবং সংশ্লিষ্ট অংশীজনদের (stakeholders) মধ্যে এই বিষয় ও এর বাস্তবায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়।
TRAI-এর প্রধান উপদেষ্টা (Principal Advisor) পুস্পেন্দ্র কুমার সিং (ITS) এই সেমিনারটির উদ্বোধন করেন এবং মূল বক্তব্য পেশ করেন। এই অনুষ্ঠানে TRAI, টেলিযোগাযোগ বিভাগ (DoT), দিল্লি এনসিটি সরকার, হিমাচল প্রদেশ সরকার, জম্মু ও কাশ্মীর সরকার, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (MoHUA), RERA, আবাসন নির্মাতা প্রতিষ্ঠানসমূহ, শিক্ষাঙ্গনের প্রতিনিধিগণ, টেলিকম ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা (TSP/ISP), ভোক্তা অধিকার সংগঠন এবং অন্যান্য ক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
TRAI-এর দিল্লি আঞ্চলিক কার্যালয়ের উপদেষ্টা বিবেক খারে স্বাগত বক্তব্য প্রদান করেন। TRAI-এর উপদেষ্টা (QoS) তেজপাল সিং ভবনের রেটিং সংক্রান্ত রূপরেখাটি বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দও ভবনের ডিজিটাল সংযোগ রেটিং-এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে তাঁদের মতামত ও আলোচনা পেশ করেন।
