ডিজিটাল; ১৬ জুন : ভারতবর্ষ একটি দেশ যার বৈচিত্রের মধ্যে ঐক্য দ্বারাই তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত মন্ত্রালয় দ্বারা ভারতবর্ষে মুসলিম খ্রিষ্টান বৌদ্ধ শিখ ও জৈন ধর্ম কে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হিন্দু ও মুসলিম ধর্ম কে বাদ দিলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ভারতবর্ষে বৃহত্তম এবং আনুমানিকভাবে 27. 8 কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের বসবাস এই দেশে।
সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজের প্রতি কি অবদান এবং সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষের সমাজের প্রতি অবদান নিয়ে পরিচালক ইন্দ্রনীল সরকার একটি তথ্যচিত্র তৈরি করছেন। নাম মাইনরিটি ডায়েরি।
খ্রিস্টান , শিখ, বৌদ্ধ এবং জৈন এই চারটি সম্প্রদায় কে নিয়ে তৈরি হতে চলেছে এক ঘন্টা ত্রিশ মিনিটের এই তথ্যচিত্রটি। তারই ট্রেলার লঞ্চ হয়ে গেল গত ১৫ জুন।
পরিচালক ইন্দ্রনীল সরকার জানান, ভৌগলিক ও সাংস্কৃতিক বিভিন্ন বৈচিত্রের সমাবেশ এই পশ্চিমবঙ্গ। এই তথ্যচিত্রটি অর্থ সামাজিক প্রত্যেক ধর্মের মধ্যে সংস্কৃতি এবং খ্রিস্টান , শিখ, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের এই সমাজের অবদান এর প্রেক্ষাপট এর উপর তৈরি করা হচ্ছে। প্রত্যেক সম্প্রদায়ের ওপর নিখুঁত গবেষণার পর এই তথ্যচিত্রটি তৈরি হচ্ছে। এই তথ্যচিত্র চারটি পর্যায়ে রয়েছে। সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সম্প্রদায়গুলির জনঘনত্ব 10 শতাংশের নিচে তাদের মধ্যে থেকে এই চারটি সম্প্রদায় নিয়ে ছবিটি তৈরি।
ইন্দ্রনীল বাবু আরো জানান আশা করা যাচ্ছে আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ এই ছবিটি প্রকাশ পাবে। বহুল পরিমাণে সহযোগিতা পেয়েছেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। বাধা হিসেবে শুধু ছিল আবহাওয়ার খামখেয়ালী।
প্রথম পর্যায়ের শুটিং আপাতত শেষ হয়েছে বাকি তিনটি পর্যায়ের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানিয়েছেন ইন্দ্রনীল বাবু।
মাইনরিটি ডায়েরীর নির্দেশক ইন্দ্রনীল সরকার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যচিত্র নির্মাতা। ইতিপূর্বে মণিপুরের “আয়রন লেডি” ইরম চানু শর্মিলার ওপর তিনি নির্মান করেছেন “দ্য টার্নিং পয়েন্ট” নামক আন্তর্জাতিক ভাবে খ্যাতি প্রাপ্ত একটি তথ্যচিত্র। মাদক দ্রব্য সংক্রান্ত তৃতীয় বিশ্বে ঘটে চলা রাজনীতির ওপর তার নির্দেশনায় তৈরী হয় “Utopic Assassins”, সুন্দরনের কুমিরদের নিয়ে তাঁর কাজ “ “Embryonic Journey” এবং মধু সংগ্রাহকদের ওপর তিনি নির্মান করেছেন “The worker for a drop of honey”.
হাফ মুন এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে শুভাশিস ও জয়শ্রী গাঙ্গুলীর নিবেদন এই তথ্যচিত্রটি। ইতিপূর্বে ওনারা বাংলার ঢাকীদের ওপর “The Beats of Gratification” নামক তথ্যচিত্র প্রযোজনা করেন এবং সেই তথ্যচিত্রটি আমেরিকার নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় আর্কাইভে রেখে দেয়।
