ডিজিটাল; ২২ এপ্রিল: গত ২০ এপ্রিল ১১২ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্ডার ফাঁড়ি আমুদিয়ার জোয়ানরা ২ জন বাংলাদেশী কিশোরকে বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশি কিশোরদের পরিচয় মো. আসফুজমান, বয়স ১৬ বছর এবং সাহাদাত হোসেন, বয়স ১৫ বছর গ্রাম + থানা-কাকডাঙ্গা, জেলা-সাতক্ষীরা (বাংলাদেশ)।

জিজ্ঞাসাবাদে দুই কিশোর জানায়, তারা সাতক্ষীরার ভাদিয়ালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। ২০ এপ্রিল সীমান্তের বেড়া দেখার আগ্রহে, অজান্তেই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। কিন্তু ভারতীয় ভূখণ্ডে এসে বিএসএফকে দেখে আতঙ্কিত হয়ে দুজনেই বাংলাদেশের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের ধরে ফেলে।

উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে বিএসএফ উভয় কিশোরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করার পর বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে।

১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নারায়ণ চন্দ বলেন যে আমাদের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি সীমান্ত লঙ্ঘনকারীদের উপর কড়া নজর রাখে। তিনি বলেন, গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকের পূর্বে কোনো অপরাধমূলক ইতিহাস বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কোনো রেকর্ড ছিল না, তাই মানবিক কারণে তাদের বিজিবি, বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।