ওয়েব ডেস্ক; ১৯ জুন: গত ১৭ এবং ১৮ই জুন দক্ষিণ কলকাতার পূর্ব পুটিয়ারি যুব সম্মিলনী ক্লাবের পরিচালনায় দু দিনব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করে।
রবিবার ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের দিন উপস্থিত ছিলেন খ্যাতিসম্পন্ন জাতীয়দলের প্রাক্তন ফুটবলার অসীম বিশ্বাস, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়। সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সাহা।এছাড়াও সেদিন উপস্থিত ছিলেন ১১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল, সমাজসেবী পিন্টু বিশ্বাস, প্রীতম সাহা প্রমুখ।
রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল জে এস কনস্ট্রাকশন এবং পল্লী উন্নয়ন সমিতি। গোলশূন্যভাবে নির্ধারিত সময় সেই ম্যাচ শেষ হবার পর ট্রাইবেকারেও সেই ম্যাচের ফলাফল হয়নি। তারপর সেই ম্যাচ গড়ায় টসে। টসে জে এস কনস্ট্রাকশন – পল্লী উন্নয়ন সমিতিকে হারিয়ে বিজয়ী হয়।
জে এস কনস্ট্রাকশন স্বর্গীয় দ্বিজেন্দ্রলাল দাস চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ ২৫ হাজার টাকা পেলো । পল্লী উন্নয়ন সমিতি স্বর্গীয় গোপাল দাস স্মৃতি রানার্স ট্রফি জিতে নেয় এবং আর্থিক পুরস্কার হিসেবে নগদ কুড়ি হাজার টাকা পেল ।
