এবারের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ পশ্চিমবঙ্গের কারা দপ্তরের দুই কর্মীকে তাঁদের কর্তব্যে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য সেবা পদক দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। রাজ্য কারা দপ্তরের এই দুই কর্মী হলেন – বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের চিফ হেড ওয়ার্ডার তিনকড়ি লাল ঘোষ এবং বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়ার্ডার শান্তনু মালাকার। উল্লেখ করা যেতে পারে, এবছর সারা দেশে কারা বিভাগের মোট ৩৭ জন কর্মী রাষ্ট্রপতির সেবা পদক পুরস্কারে মনোনিত হয়েছেন।