ওয়েব ডেস্ক; ২৭ মে : আজকের এই হাইপার-কানেক্টেড দুনিয়ায় নিরবিচ্ছিন্ন ডেটা অ্যাক্সেস এখন একান্ত প্রয়োজন। কাজ থেকে পড়াশোনা, স্বাস্থ্য থেকে বিনোদন কিংবা লাইফস্টাইল — মোবাইল ডেটাই এখন সবকিছুর চালিকাশক্তি। ফলে নির্ভরযোগ্য ও চিন্তামুক্ত ডেটা ব্যবহারের চাহিদা যে কোনও সময়ের থেকে এখন অনেক বেশি। এই প্রয়োজনকে মাথায় রেখে ভারতের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর Vi কলকাতায় নিয়ে এল ভারতের প্রথম সত্যিকারের আনলিমিটেড ডেটা প্ল্যান — Vi ননস্টপ হিরো।
প্রিপেইড গ্রাহকদের ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যার কথা মাথায় রেখে তৈরি হয়েছে Vi ননস্টপ হিরো প্ল্যান — যার লক্ষ্য হলো পুরো ভ্যালিডিটির সময়জুড়ে একদম চিন্তামুক্ত ডেটা এক্সপেরিয়েন্স দেওয়া।
ভারতে এখন এক প্রকৃত অর্থেই ডেটা রেভোলিউশন চলছে। Centre for Digital Economy & Policy Research-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত এক দশকে ভারতে ডেটা ব্যবহারের পরিমাণ ২৮৮ গুণ বেড়েছে। TRAI-এর বার্ষিক রিপোর্ট বলছে, সস্তা স্মার্টফোনের প্রসারের ফলে দেশে ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা ২০২৩-এর মার্চে যেখানে ছিল ৮৮.১ কোটি, তা ২০২৪-এর মার্চে বেড়ে হয়েছে ৯৫.৪ কোটি। একই সময়ে, একজন গ্রাহকের প্রতি মাসে গড়ে ডেটা ব্যবহারের পরিমাণ পৌঁছেছে ২০.২৭ জিবি-তে।
Vi ননস্টপ হিরো প্ল্যান হাই-স্পিড কানেক্টিভিটির এই বেড়ে চলা চাহিদাকে পূরণ করতে নিয়ে এসেছে সত্যিকারের আনলিমিটেড ডেটা আর আনলিমিটেড ভয়েস কল, তিনটি আলাদা রিচার্জ প্যাকের মাধ্যমে। এই নতুন অফারটি Vi-এর ‘কাস্টমার ফার্স্ট’ প্রতিশ্রুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায় — যাতে গ্রাহকরা নির্ভয়ে, নির্ভারভাবে ডিজিটাল দুনিয়াকে আপন করে নিতে পারেন।
মাত্র ৩৯৮ টাকা থেকে শুরু, Vi ননস্টপ হিরো প্ল্যান এখন কলকাতায় উপলব্ধ, যেখানে বিভিন্ন রিচার্জ প্যাকে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা বেনিফিট দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও এই প্ল্যান পাওয়া যাচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গোয়া, আসাম ও নর্থ-ইস্ট, এবং ওড়িশায়।
এই রিচার্জ প্যাকগুলির সঙ্গে Vi ননস্টপ হিরো-এর সুবিধা পাওয়া যাবে:
রিচার্জ মূল্য বেনিফিটস ভ্যালিডিটি
৩৯৮ আনলিমিটেড কল + সারা দিন আনলিমিটেড ডেটা + দৈনিক ১০০ SMS ২৮ দিন
৬৯৮ আনলিমিটেড কল + সারা দিন আনলিমিটেড ডেটা + দৈনিক ১০০ SMS ৫৬ দিন
১০৪৮ আনলিমিটেড কল + সারা দিন আনলিমিটেড ডেটা + দৈনিক ১০০ SMS ৮৪ দিন
