রাজ্যের ৮দফা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ। আগামী ২ মে গণনা। বাংলার মসনদে কে বসবে ঠিক হবে ওই দিন। আর তা নিয়ে রীতিমতো চিন্তিত নির্বাচন কমিশন। তবে করোনার প্রকোপের থেকে বাঁচতে এবার নির্বাচন কমিশন বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই। করোনাবিধিকে যেমন একদিকে মানতে হবে অন্যদিকে সামাজিক দূরত্বকে বজায় রাখতে হবে গণনার সময়ও। সকাল আটটা থেকে গনণার কাজ শুরু করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। প্রথমে পোস্টাল ব্যালট গনণার কাজ শুরু হবে। তারপর সাধারণ ব্যালট পেপারের গনণা শুরু হবে। সকাল আটটা থেকে গনণা শুরু হলেও কমিশন মনে করছে সাড়ে আটটার মধ্যেই ইভিএমের গনণার কাজ শুরু হয়ে যাবে। ইভিএম গনণার ক্ষেত্রে প্রতিবারের মতোই এবারও একই নিয়ম বলবত থাকছে। কোন টেবিলে কোন পোলিং স্টেশনের গনণা হবে তার জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে আগে থেকেই ফর্ম দিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতেই প্রতিটি কাউন্টিং হলের ভিতর কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারবে বা বেরোতে পারবে। তবে একটা হলের ভিতর সবকটি ইভিএম গনণা হয়ে যাওয়ার পরেই নতুন ইভিএম আসবে ওই হলের ভিতর। সেই ক্ষেত্রে গনণার সময় এবার স্বাভাবিকভাবেই একটু বেশি লাগবে বলে মনে করছে নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এবার সারারাজ্যে মোট ১০৮ টি গনণা কেন্দ্র তৈরী করা হয়েছে। যার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলায় সবথেকে বেশি গনণা কেন্দ্র রয়েছে মোট ১৫ টি এবং কালিংম্পং,আলিপুরদুয়ার ও ঝাড়গ্রামে মাত্র একটি করে গনণা কেন্দ্র থাকছে|

পাশাপাশি এবার গনণাকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর গনণার জন্য ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে । এক প্ল্যাটুন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে প্রতিটি স্ট্রং রুমের সামনে ২৪ঘন্টা নজরদারির জন্য। আর বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে গনণাকে কেন্দ্র করে। গনণা কেন্দ্রের একেবারে বাইরে থাকছে রাজ্য পুলিশের স্বশ্রস্ত্র বাহিনী,এরপর থাকছে দ্বিতীয় ভাগে কেন্দ্রীয় বাহিনী ও সর্বশেষ তৃতীয় স্তরেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। যদিও দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশ সাহায্য করবে কেন্দ্রীয় বাহিনীকে। স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে গনণা কেন্দ্রের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর এই গনণা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে গেলে কাউন্টিং এজেন্টদের কেবলমাত্র ফর্ম,পেন ও সাদা কাগজ সঙ্গে আনতে হবে,এর বাইরে কোনো জিনিস নিয়ে গনণা কেন্দ্রের ভিতর প্রবেশ করা যাবে না। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ২০১৯ সালে যেভাবে গনণা করা হয়েছিল সেভাবেই গনণা করা হবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। সব টেবিলে গনণা হয়ে যাওয়ার পর তা আসবে রিটার্নিং অফিসারের কাছে,সেখানে কম্পাইলেশন হওয়ার পর সেটা পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষকরা। তারপরেই তাতে সিলমোহর পড়বে ও তার ডেটাসিট তৈরী হবে,এরপর তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে,যেখান থেকে সাধারণ মানুষ দেখতে পাবেন ফলাফলের সম্পূ্র্ণ চিত্রটি। তবে কমিশন সূত্রে খবর গনণা কেন্দ্র থেকে আগে ফল জানা যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা,তারপরেই জানা যাবে রাজ্যে আদৌ পট পরিবর্তন হবে কিনা।
উল্লেখ্য এবারের নির্বাচনে ৮০ ঊর্ধ্ব এবং পি ডব্লিউ ডি , তার সাথে করোনা আক্রান্তের জন্য যেহেতু পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন তাই স্বাভাবিকের থেকে একটু বেশি সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
করোনা বিধি মেনে এই বছর যে ভাবে ভোট গ্রহণ করা হয়েছে ভোট গণনার ক্ষেত্রেও সেই একই বিধি মানতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর এবারে ভোট গণনার ক্ষেত্রে করোনা বিধি বেশ ভালো ভাবেই মানতে গিয়ে ফল প্রকাশের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। কমিশন সূত্রে জানা গেছে যে হল গুলিতে ভোটের গণনা হবে সেই হলগুলি আগের বছরের তুলনায় অনেক বড়, এবং এর ফলে বিধি কে বেশ ভালোভাবেই প্রয়োগ করা সম্ভব।
ইতিমধ্যেই সূত্র মারফত জানা গেছে কমিশন ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ২৯২ জন অবজারভারকে নিয়োগ করেছে। কিন্তু বেশ কিছু অবজারভারকে কমিশন অতিরিক্ত ভাবে নিয়োগ করতে চলেছে। কারণ কয়েকটি দফার ক্ষেত্রে দেখা গেছে যে ভোট কর্মী সহ রিটার্নিং অফিসার অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ভোট গণনার ক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ মানতে চলেছে কমিশন।
কমিশন সূত্রে খবর ভোট গণনা কেন্দ্রের যে ত্রিস্তরীয় বলায় থাকবে তার দ্বিতীয় স্তরে হবে কোভিড পরীক্ষা। রিটার্নিং অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে সেখানে কোভিড পরীক্ষাতে নেগেটিভ রিপোর্ট আনতে হবে। না হলে গণনা কেন্দ্রে তারা প্রবেশ করতে পারবেন না।
নির্বাচন কমিশন সূত্রে খবর নির্বাচনের ক্ষেত্রে এই প্রথম একজন রিটার্নিং অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের জন্য ৪ জন অফিসারকে রিজাভ রাখা হচ্ছে। কারণ যদি কোন রিটার্নিং অফিসার করোনায় আক্রান্ত হন তার জায়গায় আরেক জন সেই কাজ সম্পন্ন করতে পারবেন। যেহেতু একজন রিটার্নিং অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে ডব্লিউবিসিএস পদাধিকারী হতে হয় তাই কমিশন বাংলার আশেপাশে রাজ্যগুলি কেও এই বিষয়ে অবগত করেছেন যে যদি দরকার হয় তাহলে তাদের রাজ্য থেকেও অফিসারকে এখানে নিয়োগ করা হবে।
রাজ্যের করোনা পরিস্থিতি বেশ কিছুটা জটিল হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের কাছে কোভিদ বিধি মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বলছে বিশেষজ্ঞ মহল।

এবার দেখে নেওয়া যাক ঐদিন কোথায় কোথায় গণনা হবে:

• কোচবিহার

  1. মেখলিগঞ্জ – মেখলিগঞ্জ উচ্চ বিদ্যালয়,
  2. মাথাভাঙ্গা- মাথাভাঙ্গা কলেজ
  3. কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ- কোচবিহার পলিটেকনিক
  4. শীতলকুচি – মাথাভাঙ্গা কলেজ
  5. সিতাই, দিনহাটা- দিনহাটা কলেজ
  6. নাটাবাড়ি, তুফানগঞ্জ- তুফানগঞ্জ মহাবিদ্যালয়।

• আলিপুরদুয়ার :

  1. কুমারগ্রাম, কালাচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট- আলিপুরদুয়ার ইউনিভার্সিটি ।

• জলপাইগুড়ি:

  1. ধুপগুড়ি- এন বি ইউ ২য় ক্যাম্পাস, সাইন্স বিল্ডিং।
  2. ময়নাগুড়ি- নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
  3. জলপাইগুড়ি – এন বি ইউ ২য় ক্যাম্পাস, সাইন্স বিল্ডিং।
  4. রায়গঞ্জ, দেবগ্রাম ফুলবাড়ী- এন বি ইউ ২য় ক্যাম্পাস, টেকনোলজি বিল্ডিং।
  5. মাল, নাগরাকাটা- পরিমল মিত্র স্মৃতি কলেজ।

• কালিম্পং:

  1. কালিম্পং – দা স্কটিশ ইউনিভার্সিটি মিশন ইনস্টিটিউশন, কালিংপং।

• দার্জিলিং:

  1. দার্জিলিং – দার্জিলিং গভমেন্ট কলেজ।
  2. কার্শিয়াং – সেন্ট অ্যালফোনসাস হাই স্কুল।
  3. মাটিপাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া- শিলিগুড়ি কলেজ ক্যাম্পাস।

• উত্তর দিনাজপুর:

  1. চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া- ইসলামপুর কলেজ
  2. করণদীঘি, হেমতাবাদ (এস সি), কালিয়াগঞ্জ (এস সি), রায়গঞ্জ, ইটাহার- রায়গঞ্জ পলিটেকনিক।

• দক্ষিণ দিনাজপুর:

  1. কুশমান্ডি- বুনিয়াদপুর মহাবিদ্যালয়।
  2. কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর- বালুরঘাট কলেজ।
  3. হরিরামপুর- বুনিয়াদপুর মহাবিদ্যালয়।

• মালদা:

  1. হাবিবপুর, গাজল- মালদা পলিটেকনিক।
  2. চাঁচল, হরিশ্চন্দ্রপুর- চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন।
  3. মালতিপুর- চাচল কলেজ।
  4. রতুয়া, মানিক চক- মালদা পলিটেকনিক কলেজ।
  5. মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি- মালদা কলেজ।
  6. সুজাপুর, বৈষ্ণবনগর- মালদা পলিটেকনিক কলেজ।

• মুর্শিদাবাদ:

  1. ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘী- জঙ্গিপুর গভর্মেন্ট পলিটেকনিক।
  2. লালগোলা, ভগবানগোলা- সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, লালবাগ।
  3. রানীনগর- ডোমকল গার্লস কলেজ।
  4. মুর্শিদাবাদ, নবগ্রাম- সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, লালবাগ।
  5. খড়গ্রাম, বড়ঞা, কান্দি,ভরতপুর- কান্দি রাজ কলেজ।
  6. রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা- বহরমপুর গার্লস কলেজ।
  7. ডোমকল, জলঙ্গী- ডোমকল গার্লস কলেজ।

• নদীয়া:

  1. করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া- বাবাসাহেব আম্বেদকর পলিটেকনিক।
  2. কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ- বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  3. শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ- রানাঘাট কলেজ।
  4. চাকদহ, কল্যাণী, হরিণঘাটা- কল্যাণী মহাবিদ্যালয়।

• উত্তর ২৪ পরগনা:

  1. বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ,গাইঘাটা- দীনবন্ধু মহাবিদ্যালয়।
  2. স্বরূপনগর- বসিরহাট হাই স্কুল
  3. বাদুড়িয়া- বসিরহাট পলিটেকনিক কলেজ।
  4. হাবরা, অশোকনগর – বারাসাত গভরমেন্ট কলেজ।
  5. আমডাঙ্গা- বারাসাত পেয়ারি চরণ সরকার হাই স্কুল।
  6. বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর- রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, কমার্স ক্যাম্পাস, ব্যারাকপুর।
  7. খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম- গুরু নানক ডেন্টাল কলেজ, পানিহাটি।
  8. রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর- বিধান নগর কলেজ।
  9. মধ্যমগ্রাম- বারাসাত পেয়ারি চরণ সরকার হাই স্কুল।
  10. বারাসাত, দেগঙ্গা- বারাসাত গভরমেন্ট কলেজ।
  11. হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি- বসিরহাট পলিটেকনিক কলেজ।
  12. বসিরহাট দক্ষিণ- বসিরহাট হাই স্কুল
  13. বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ- বসিরহাট পলিটেকনিক কলেজ।

• দক্ষিণ ২৪ পরগনা:

  1. গোসাবা,বাসন্তী- বঙ্কিম সর্দার কলেজ।
  2. কুলতলী- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
  3. পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর- সুন্দরবন মহাবিদ্যালয়।
  4. কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার- ডায়মন হারবার ওমেন ইউনিভার্সিটি।
  5. জয়নগর, বারুইপুর পূর্ব- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
  6. ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব- বঙ্কিম সর্দার কলেজ।
  7. বারুইপুর পশ্চিম- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
  8. মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার- ডায়মন্ডহারবার ওমেন ইউনিভার্সিটি।
  9. ফলতা- ডায়মন্ডহারবার ওমেন ইউনিভার্সিটি।
  10. সাতগাছিয়া- জনন চন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ।
  11. বিষ্ণুপুর- গভারমেন্ট গার্লস জেনারেল ডিগ্রী কলেজ।
  12. সোনারপুর দক্ষিণ- সোনারপুর মহাবিদ্যালয়।
  13. ভাঙ্গড়- সোনারপুর মহাবিদ্যালয়।
  14. কসবা- গীতাঞ্জলি স্টেডিয়াম।
  15. যাদবপুর- দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ।
  16. সোনারপুর উত্তর- সোনারপুর মহাবিদ্যালয়।
  17. টালিগঞ্জ- স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন, হেস্টিংস হাউস কমপ্লেক্স।
  18. বেহালা পূর্ব- ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল
  19. বেহালা পশ্চিম- বিবেকানন্দ কলেজ।
  20. মহেশতলা- বাটানগর গার্লস হাই স্কুল।
  21. বজবজ, মেটিয়াব্রুজ- সিস্টার নিবেদিতা গভারমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ ফর গার্লস।

• কলকাতা দক্ষিণ:

  1. কলকাতা পোর্ট- সেন্ট থমাস স্কুল
  2. ভবানীপুর- সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।
  3. রাসবিহারী- বালিগঞ্জ গভমেন্ট হাই স্কুল।
  4. বালিগঞ্জ- ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং।

• কলকাতা উত্তর:

  1. চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
  2. মানিকতলা, কাশিপুর বেলগাছিয়া- রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি।

• হাওড়া

  1. বালি, হাওড়া উত্তর- বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির।
  2. মধ্য হাওড়া- সেন্ট থমাস চার্চ স্কুল।
  3. শিবপুর, হাওড়া দক্ষিণ- IIEST, শিবপুর।
  4. সাঁকরাইল- সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।
  5. পাঁচলা- ন্যায়চক যদুনাথ হাই স্কুল।
  6. উলুবেরিয়া পূর্ব – CIPT, BANITABLA।
  7. উলুবেরিয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ- CIT, BANITABLA।
  8. শ্যামপুর- শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়।
  9. বাগনান- ভারত একাডেমি।
  10. আমতা- CIT, BANITABLA।
  11. উদয়নারায়নপুর- উদয়নারায়নপুর মাধবীলতা মহাবিদ্যালয়।
  12. জগৎবল্লভপুর- শোভারানী মেমোরিয়াল কলেজ।
  13. ডোমজুড়- আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়।

• হুগলি:

  1. উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি- শ্রীরামপুর কলেজ।
  2. সিঙ্গুর, চন্দননগর- কানাইলাল মহাবিদ্যালয়।
  3. চুঁচুড়া, বলাগর, পান্ডুয়া- হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  4. সপ্তগ্রাম- ওয়েস্টবেঙ্গল সার্ভে ইন্সটিটিউট।
  5. চন্ডীতলা- জনাই ট্রেনিং হাই স্কুল।
  6. জাঙ্গিপারা- জনাই ট্রেনিং হাই স্কুল।
  7. হরিপাল- চন্দননগর গভারমেন্ট কলেজ।
  8. ধনেখালি- হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  9. তারকেশ্বর- চন্দননগর গভারমেন্ট কলেজ।
  10. পুড়শুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল- নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ।

• পূর্ব মেদিনীপুর:

  1. তমলুক – KTPP হাই স্কুল।
  2. পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়ার পশ্চিম- KTPP ইঞ্জিনিয়ারিং কলেজ ।
  3. ময়না, নন্দকুমার – KTPP হাই স্কুল।
  4. মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম- হলদিয়া গভমেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুল।
  5. চন্ডিপুর- KTPP হাই স্কুল।
  6. পটাশপুর- এগরা ঝাটু হাই স্কুল।
  7. কাঁথি উত্তর- পিকে কলেজ।
  8. ভগবানপুর- বাজকুল মিলনী মহাবিদ্যালয়।
  9. খেজুরি,কাঁথি দক্ষিণ,রামনগর- পিকে কলেজ কন্টাই।
  10. এগরা- এগরা ঝাটু হাই স্কুল।

• পশ্চিম মেদিনীপুর:

  1. দাঁতন,কেশিয়াড়ি, খড়গপুর সদর,নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর,ডেবরা- কেন্দ্রীয় বিদ্যালয়, ২ নং, খড়গপুর।
  2. দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা- ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়।
  3. গরবেতা, শালবনি- মেদিনীপুর কলেজ।
  4. কেশপুর- মেদিনীপুর কলিজিয়েট স্কুল।
  5. মেদিনীপুর- মেদিনীপুর কলেজ।

• ঝারগ্রাম:

  1. নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝারগ্রাম, বিনপুর- ঝাড়্গ্রাম রাজ কলেজ।

• পুরুলিয়া:

  1. বান্দোয়ান- ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং।
  2. বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া- পুরুলিয়া পলিটেকনিক।
  3. মানবাজার- ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং।
  4. কাশিপুর, পাড়া, রঘুনাথপুর- রঘুনাথপুর কলেজ।

• বাঁকুড়া:

  1. শালতোড়া, ছাতনা- বাঁকুড়া ইউনিভার্সিটি।
  2. রানিবাঁধ, রায়পুর, তালডাংরা- আদিবাসী মহাবিদ্যালয়।
  3. বাঁকুড়া, , বড়জোড়া, ওন্দা- বাঁকুড়া ইউনিভার্সিটি।
  4. বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী- কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।

• পূর্ব বর্ধমান:

  1. খণ্ডঘোষ- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
  2. বর্ধমান দক্ষিণ- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  3. রায়না, জামালপুর- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
  4. মন্তেশ্বর, কালনা- কালনা কলেজ।
  5. মেমারি- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
  6. বর্ধমান উত্তর, ভাতার- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  7. পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর- কালনা কলেজ।
  8. কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট- কাটোয়া কলেজ।
  9. আউসগ্রাম, গলসি- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।

• পশ্চিম বর্ধমান:

  1. পাণ্ডবেশ্বর, দূর্গাপুর পুর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ- দুর্গাপুর সোশাল এন্ড এডুকেশন ট্রাস্ট।
  2. জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনি- আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ।

• বীরভূম:

  1. দুবরাজপুর, সিউড়ি- শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ।
  2. বোলপুর, নানুর, লাভপুর- বোলপুর কলেজ।
  3. সাঁইথিয়া, ময়ূরেশ্বর-শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ।
  4. রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই- রামপুরহাট কলেজ।

মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ ভোটগ্রহণ হবে আগামী ১৬ মে, ওই দুটি কেন্দ্রের ভোট গণনা ১৯ মে।