একটি কার্ড নিয়ে সারাদিন ঘোরা যাবে পুরো কলকাতা, যত বার ইচ্ছা, তাও আবার মাত্র ১০০ টাকায়। এই নয়া উদ্যোগ নিয়ে আসলো WBTC । আগামী ২১ জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হবে কলকাতাজুড়ে।
এই ট্রাভেল পাসের মাধ্যমে বিনামূল্যে চড়া যাবে সরকারি এসি – নন এসি বাস, এসি – নন এসি ট্রাম ও লঞ্চ। এই পাশটির বৈধতা থাকবে ২৪ ঘন্টা।
পরিবহন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক মানুষ আছেন যারা নিজের রুটি রোজগারের জন্য সারা কলকাতা জুড়েই ঘুরে বেড়ান ,এই পাসের জন্য তাদের অনেকটাই সুবিধা হবে । বারবার টিকিট কাটার কোন দরকার থাকবে না । কলকাতা প্রেমি মানুষদের জন্য এই বিশেষ ট্রাভেল পাশটি অনেক উপকারী হবে।
থাকছে ছাড়ের ব্যবস্থাও যদি ২০ জনের পাস একসঙ্গে কাটা হয় তাহলে মিলবে ১০% ছাড়।
এই বিশেষ ট্রাভেল পাশটি পাওয়া যাবে বাস ট্রাম ও ফেরি সার্ভিসের কাউন্টার থেকে তা ছাড়াও পয়েন্ট অফ সেল কাউন্টার থেকেও এই পাশটি সংগ্রহ করা যাবে, এছাড়া WBTC র ওয়েবসাইট থেকেও এই পাশ পাওয়া যাবে।
