ডিজিটাল; ৬ মে: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যার সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি মধ্য-ট্রপোস্ফিয়ার অঞ্চল পর্যন্ত প্রসারিত। এটির উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী ৭ ই মে সন্ধ্যায় গভীর নিম্নচাপে এবং ৮ ই মে সন্ধ্যায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর এটির আরো উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আগামী ১০ ই মে নাগাদ উত্তর অন্ধ্র-ওডিশা উপকূলের অদূরে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে আগামী ১০-১৩ ই মে ২০২২ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির (৭-১১ সেমিঃ) সম্ভাবনা আছে।
মৎস্যজীবীদের আগামী ১০ ই মে থেকে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূলের অদূরে সমুদ্রে যাবার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
