ওয়েব ডেস্ক; ১১ অক্টোবর: দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। বিভিন্ন শপিং মল রাস্তার ফুটপাত সব জায়গাতেই জামা কাপড়ের দোকানে অসম্ভব ভিড়। কচিকাচারা বিশেষ করে বছরের এই সময়ে অপেক্ষা করে থাকে নতুন জামা কাপড়ের জন্য। তাই গুরুজনদের সঙ্গে নিয়ে তারা বেরিয়ে পড়ে শপিং করতে। কিন্তু সমাজের এমন কিছু শিশুরা রয়েছে যাদের কাছে পুজোর সময় নতুন জামা কাপড় কেনা এক ধরনের বিলাসিতা। তারা জানিনা যে পুজোর সময় তাদের নতুন জামা কাপড় জুটবে কিনা। এই ধরনের শিশুদের পাশে এসে দাঁড়ালো ইনার হুইল ক্লাব অফ চৌরঙ্গী কুইন্স।
সম্প্রতি তারা দক্ষিণ কলকাতার রানিকুঠির কাছে বিবেক বয়েজ হোমের শিশুদের পুজোর জন্য নতুন জামা কাপড় তুলে দিল।
সংস্থার সদস্য সংখ্যা ২৩ জন হলেও তাদের কাজ কর্মের ব্যাপ্তি কিন্তু অনেকটাই। তাদের মধ্যে রয়েছেন রোশনি লাহা, দেবযানী দাশগুপ্ত , অদিতি ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য,চিত্রাবলি ভাওয়াল, স্বপ্নমিতা বোস পিয়া রায়চৌধুরী সহ আরও অনেকে।
উদ্যোক্তাদের কথায়, আমাদের সংগঠনের তরফ থেকে মাঝে মাঝেই ছোট ছোট শিশুদের প্রয়োজনীয় জিনিস দিয়ে , তাদের পাশে দাঁড়াতে চাই। আসলে এই ধরনের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে যদি সমাজের সর্বস্তরের বিশেষ করে উচ্চ স্তরের মানুষরা দাঁড়ান তাহলে এদের থেকেই আগামী দিনের সমাজ গড়ে তোলার মানুষ আমরা পাব।
