ডিজিটাল; ২জুন: আগামীকাল ৩ জুন চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ওই দিন ৯ টায় প্রকাশিত হবে ফল। পর্ষদের তরফ থেকে বলা হয়েছে ওইদিন সকাল দশটার পর স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের প্রতিনিধি ক্যাম্প অফিস থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে বেলা ১০ টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট।

কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে:
www.wbbse.wb.gov.in,
wbresults.nic.in
www.exametc.com ছাড়াও মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB10 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে।

এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত।