ডিজিটাল: গরমকালে আমরা জলের অন্যতম পরিপূরক হিসাবে তরমুজকে ব্যবহার করে থাকি। এমনকি ফল হিসেবে এর পুষ্টিগুণ অনেক রয়েছে।
কিন্তু রেফ্রিজারেটরে যদি তরমুজ রাখা হয় তাহলে এর পুষ্টিগুণ কি একই থাকে?
রেফ্রিজারেইটরে তরমুজ দুটি শর্তের ভিত্তিতে রাখা যায়। একটি হল, এটা শুরু থেকেই রেফ্রিজারেইটরে ছিল অথবা এটা কেটে রাখা হয়েছে।
গোটা তরমুজ রেফ্রিজাইরেটরে সংরক্ষণ করলে এর স্বাদ, আকার ও রংয়ের পরিবর্তন আসে।
তরমুজ সংরক্ষণ করার সঠিক তাপমাত্রা হল- ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজ দশ দিন পর্যন্ত ভালো থাকে।
রেফ্রিজাইরেটরে তরমুজ রাখা এর স্বাদ এবং রংয়ের চেয়ে বেশি প্রভাব রাখে পুষ্টি গুণে।
গবেষণায় দেখা গেছে, ঘরের সাধারণ তাপমাত্রায় তরমুজে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেশি থাকে।
গবেষণার সূত্র ধরে, প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করা হয় যে, রেফ্রিজারেইটরে রাখা তরমুজের তুলনায় সাধারণ তাপমাত্রায় রাখা তরমুজে লাইকোপিন ২০ শতাংশ বেশি থাকে এবং বিটা-ক্যারোটিনের মাত্রা দ্বিগুণ থাকে।
শিতলকরণ তরমুজের রং নষ্ট করতে পারে এবং গাঢ় রং উচ্চ মাত্রার লাইকোপিনের নির্দেশ করে।
তাই ঘরে তরমুজ আনা হলে তা কেটে খাওয়া পর্যন্ত সাধারণ তাপমাত্রাতে রাখাই ভালো।
তথ্য: (bdnews24 )
