
ওয়েবডেস্ক, ২৩ জুলাই,২০২০, কলকাতাঃ
গত ২৪ ঘন্টার হিসেবে একদিনে সবথেকে বেশি সংক্রমিত আরোগ্য লাভ করেছেন- ২৯,৫৫৭ জন। এরফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭,৮২,৬০৬ জন। আরোগ্য লাভের হার ৬৩.১৮ শতাংশ। দেশে বেশি সংখ্যায় সংক্রমিতরা সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের থেকে সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৬৬,৪৩৯ জন।
যেসব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমনের ঘটনা বৃদ্ধি পেয়েছে সেখানে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। এই সমন্বিত উদ্যোগে ফলে দেশে সংক্রমিতদের মৃত্যুর হার ক্রমশ কমছে। আজকের হিসেবে যা ২.৪১ শতাংশ।
এরফলে বর্তমানে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা মাত্র ৪,২৬,১৬৯ জন।
