ওয়েব ডেস্ক; ১ ডিসেম্বর : WOL3D ইন্ডিয়া লিমিটেড গর্বের সঙ্গে ঘোষণা করছে কলকাতায় তাদের নতুনতম শাখা অফিস খোলার কথা, যা পূর্ব ভারত জুড়ে উপস্থিতি তৈরি করার পক্ষে অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নতুন শাখার ঠিকানা:
WOL3D কলকাতা
রুম নং ১০০১, ১০ম তল, মার্লিন ইনফাইনাইট ডিএন–৫১
স্ট্রিট নং ১১, ডিএন ব্লক, সেক্টর ফাইভ
বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ – ৭০০০৯১

কলকাতার প্রযুক্তি ও বাণিজ্য এলাকার কেন্দ্রে অবস্থিত এই নতুন কেন্দ্র, 3D প্রিন্টিংকে পূর্ব ভারতের নানারকম ক্রিয়েটর, বিভিন্ন উদ্যোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে এবং ভবিষ্যতের পক্ষে তৈরি অবস্থায় আনার প্রতি দায়বদ্ধতা আরও একবার দেখিয়ে দিল। ভারত জুড়ে এই নিয়ে এগারোটা শাখা এখন কাজ করছে। ফলে WOL3D আক্রমণাত্মকভাবে সম্প্রসারণ ঘটিয়ে চলেছে, যাতে সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগে সহায়তা করার পাশাপাশি কল্পনা করা এবং উৎপাদন করার মধ্যে সেতুবন্ধন করা যায়।

“পূর্ব ভারত জুড়ে ছড়িয়ে থাকা ক্রিয়েটর ও বাণিজ্যগুলোর জন্যে 3D প্রিন্টিংকে নাগালের মধ্যে, সাধ্যের মধ্যে এবং ভবিষ্যতের জন্যে প্রস্তুত করার কাজে কলকাতায় সম্প্রসারণ এক বড়সড় পদক্ষেপ। এই নতুন জায়গাটা স্রেফ একটা অফিস নয়। এ এক উদ্ভাবন কেন্দ্র, যা ডিজাইন করা হয়েছে শেখা, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তির মাধ্যমে বাস্তব জগতের সমস্যা মেটানোর জন্যে।” – রাহুল চন্ডালিয়া, ডিরেক্টর, WOL3D ইন্ডিয়া লিমিটেড।