ডিজিটাল: Wood cut (উডকাঠ) কাঠ খোদাই পদ্ধতিতে কাজ করতে কি কি উপকরণ লাগে।

১। গাম্ভার কাঠ, কাঁঠাল কাঠ, চাকুন্দের কাঠ২। ট্রেসিং পেপার৩। চাইনীজ ইক্রিং।৪। নরুন।৫। ছুরি।৬। ছোট বাটালি। ৭। ছোট হাতুরি।৮। হাত রোলার।৯। প্রেসের কালি।১০। বড় চামচ।১১। কাগজ।উডকাঠ অতি প্রাচীন ও পুরাতন রিলিফের কাজ।

এ কাজ করার পদ্ধতি : একাজ করার আগে প্রথমে কাগজের উপর এঁকে নিতে হয়। ছবিটা ট্রেসিং পেপারের উপর চাইনীজ কালি দিয়ে এঁকে নিয়ে উল্টো করে কাঠের ফলকে আঁকতে হবে। নরুন যন্ত্রের সাহায্যে উল্টো করে আঁকা চিত্রটি আস্তে আস্তে কাটার ফলে উড্ (wood cut) কাঠের ‘ব্লক’ তৈরী হয়েছে।উড কাঠের যে সব জায়গায় রেখার ছাপ নেই, সেইসব স্থানে সাবধানে নরুন বাছোট বাটালির সাহায্যে কেটে নীচু করে নিতে হয়। এইভাবে “কাঠখোদাই”(উডকাঠের) এর কাজ হয়ে গেল। এবার ছোট হাত রোলারের সাহায্যে উডকাঠেরব্লকের উপর রঙ লাগাতে হবে, রঙ লাগাবার পর ব্লকের উপর কাগজ রেখে ছাপনিতে হয়, ছাপ নেওয়ার সময় বড় চামচের উল্টো পিঠে ঘষে ঘষে সমস্ত কাগজটারউপর চাপ দিয়ে মাঝে মাঝে দেখতে হবে যাতে ব্লকের কালির ছাপ কাগজের মধ্যেভালো করে উঠছে কিনা দেখা দরকার। উডকাঠের ছবির সাথে তুলি দিয়ে ছবি আঁকাপ্রধান পার্থক্য হলো ছবির চাইতে উডকাঠের ছাপা ছবি সতেজ ও তীক্ষ্ণ নয়। এতেএকাধিক ছাপ নেওয়া যায় তাই একে গ্রাফিক আর্ট বলে। (Graphies Art)।

তথ্য: চিত্র ভূষণ