ওয়েব ডেস্ক; কলকাতা, ১৮ মার্চ: উডল্যান্ডস হাসপাতালের জরুরি বিভাগ পেল NABH স্বীকৃতি।

পরিকাঠামো, ট্রায়াজ সিস্টেম, কর্মী নিয়োগ প্রক্রিয়া, জরুরি অবস্থার প্রস্তুতি, এবং গুণগত মান নিশ্ছিত করার ব্যাবস্থ্যাপনা, ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ভিত্তিরে NABH (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডারস) স্বীকৃতি প্রদান করা হয়। উডল্যান্ডসের চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন, জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করা, ১০ শয্যা বিশিষ্ট জরুরি বিভাগ, এই মানগুলি পূরণই নয় অতিক্রম করেছে।

এই বিভাগে রয়েছে কার্যকর ট্রায়েজ সিস্টেম, যা রোগীদের তাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করে। অত্যন্ত গুরুতর রোগীদের জন্য রয়েছে দুটি শয্যা, তার চেয়ে ভাল অবস্থার রোগীদের জন্য তিনটি শয্যা এবং আরও কম গুরুতর রোগীদের জন্য তিনটি শয্যা। এই বিভাজন গুলি দেয়ালের ভিন্ন রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে দ্রুত এবং যথাযত পরিষেবা প্রদান করা যায়।

এছাড়াও এই বিভাগে রয়েছে নেগেতিভ ও পজিতিভ প্রেসার রুম, যা ছোঁয়াচে রোগের ক্ষেত্রে কার্যকারী। দশটির মধ্যে চারটি শয্যায় রয়েছে ভেন্টিলেটর, যা গুরুতর অসুস্থ রোগীদের অপরিহার্য এবং একটি ১০ শয্যার ওয়ার্ডের ক্ষেত্রে প্রশংসনীয়।

জরুরি চিকিৎসায় প্রশিক্ষিত বিশেষজ্ঞদের সর্বক্ষণের উপস্থিতির কারণে, উডল্যান্ডসে সর্বদা উৎকৃষ্ট চিকিৎসা পাওয়া যায়। জরুরি বিভাগে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য একটি procedure room এবং ২৪x৭ রেডিওলজিক্যাল পরীক্ষার সুবিধা রয়েছে, যার ফলে আঘাত ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্ভব হয়।

Troponin I ও Troponin T, পোর্টেবল ECG, ECHO, আল্ট্রাসাউন্ড এবং ডিফিব্রিলেটরের মতো গুরুত্বপূর্ণ জরুরি রোগ নির্ণয় ও চিকিৎসার সরঞ্জামগুলি হাসপাতালের জরুরি বিভাগকে আরও তৎপর ও শক্তিশালী করে।

এই স্বীকৃতির কথা বলতে গিয়ে জরুরি বিভাগের ইনচার্জ ডাঃ শিব শঙ্কর ভদ্র বলেন, “NABH স্বীকৃতি উচ্চমানের জরুরি সেবা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টার প্রমাণ। আমাদের কাঠামোগত ট্রায়াজ সিস্টেম, উন্নত সুযোগ-সুবিধা এবং পরিশ্রমী চিকিৎসা দল নিশ্চিত করে যে প্রতিটি রোগী দ্রুততার সঙ্গে সর্বোত্তম চিকিৎসা পান।“

উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া আরও বলেন: “পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে আমাদের জরুরি বিভাগের জন্য NABH স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এই মাইলফলক রোগী-কেন্দ্রিক যত্নের প্রতি আমাদের নিষ্ঠার প্রতিক এবং জরুরি চিকিৎসা পরিষেবায় আমাদের প্রথম সারির হিসেবে প্রতিপন্ন করে।”