দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া অঞ্চলে কম্পিউটার চালিত আসন সংরক্ষণ কেন্দ্রগুলি দুটি শিফটে খোলা থাকে। তবে, আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর দুর্গা পুজো উপলক্ষে, আগামী ২০ অক্টোবর লক্ষ্মী পুজো উপলক্ষে এবং চৌঠা নভেম্বর কালী পুজো উপলক্ষে কেবল একটি শিফট চালু থাকবে। এই আসন সংরক্ষণ কেন্দ্রগুলিতে উল্লিখিত দিনে সকাল ৮টা থেকে বেলা দুটো পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।