যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক দেশে খেলাধুলার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প রুপায়ন করেছে। এর মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়া, জাতীয় ক্রীড়া পুরস্কার, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় ক্রীড়া কল্যাণ তহবিল প্রভৃতি।
ক্রীড়া বিষয়টি রাজ্যের অন্তর্ভুক্ত হলেও খেলাধুলার মানোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। যার মাধ্যমে গ্রামীণ এলাকাতেও খেলোয়াড়দের উৎসাহিত করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে-
১) খেলো ইন্ডিয়া প্রকল্প
২) জাতীয় ক্রীড়া ফেডারেশনকে সহায়তা প্রদান
৩) আন্তর্জাতিক খেলায় বিজয়ীদের জন্য সংশ্লিষ্ট খেলোয়াড় ও তার কোচ কে পুরস্কৃত করা
৪) জাতীয় ক্রীড়া পুরস্কার, মেধাবী খেলোয়াড়দের পেনশনের ব্যবস্থা
৫) পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় ক্রীড়া কল্যাণ তহবিল
৬) জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল
৭) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন
এই বিষয়ে বিস্তারিত হবে মন্ত্রকের নিজস্ব এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
বিগত তিন বছরে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে ১৮৯ টি ক্রীড়া পরিকাঠামোগত প্রকল্প, ৩৬০ টি খেলো ইন্ডিয়া সেন্টার, ২৪ টি খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স এবং ১৬০ খেলো ইন্ডিয়া অ্যাক্যাডেমিকস-এর অনুমোদন দেওয়া হয়েছে।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য জানিয়েছেন।
ছবি: টুইটার
