ডিজিটাল; ১৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব জুড়ে যোগ অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করছে। নেতা, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং অভিনেতা-অভিনেত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগাভ্যাস করছেন। প্রধানমন্ত্রী যোগ সম্পর্কিত একটি ভিডিও সকলের মধ্যে ভাগ করে নেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গত কয়েক বছর ধরে যোগ সারা বিশ্বে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে। নেতা, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং অভিনেতা-অভিনেত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগাভ্যাস করছেন। যোগাভ্যাসের কি কি সুফল তাঁরা পাচ্ছেন এবং যোগের মাধ্যমে কিভাবে তাঁরা উপকৃত হচ্ছেন – এ বিষয়ে তাঁরা আলোচনা করছেন”।