ডিজিটাল: বিশেষ করে এই গরমকালের সময়ে অনেক মানুষ টক দই কে নিজেদের খাবারের তালিকায় রাখেন।
কিন্তু জানেন কি এই টক দই যেমন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তেমনি ত্বকের জন্য বিশেষভাবে উপকারী এই টক দই।

ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনার জন্য এই টক দই বিশেষভাবে উপযোগী। এতে ত্বকের জেল্লাও ফিরে পাওয়া যায়।

ত্বকের ক্ষেত্রে বলিরেখা এখন বর্তমান যুগে অনেকেরই দেখা যাচ্ছে। এই বলিরেখা কমানোর জন্য টক দই বিশেষভাবে উপকারী জিনিস হিসেবে উঠে এসেছে।

ব্রন সহ বিভিন্ন ত্বকের রোগের জন্য মুখে দাগ দেখা যায় । এইরকম অবস্থায় টক দই ত্বকের বিভিন্ন উপকারে লাগে তা দাগ কমাতে সাহায্য করে।

বর্তমান যুগে ডার্ক সার্কেলের সমস্যা প্রায় মানুষেরই রয়েছে। এই টক দই সেই সমস্যা কেও সমাধান করতে উপযোগী।