শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মার্চ, কলকাতা:
আপনি যেখানেই ঘুরতে যান না কেন, সেখানকার বিশেষ খাবারের প্রতি অবশ্যই আকর্ষণ থাকবে। যখন কাশ্মীর ভ্রমণে যাবেন, তখন অবশ্যই সেখানকার অতি পরিচিত এবং আকর্ষণীয় একটি মাছ ‘ট্রাউট’ এর স্বাদ নেবেন।
আসলে এই মাছটি বরফ গলা জলের মধ্যে খুব ভালো থাকে। এই বরফ গলা জলে থাকা অবস্থায় যখন মাছটি তুলে নিয়ে গ্রিল/রোস্ট করা হয় বা ভাজা হয় তখন তার স্বাদ অনবদ্য বলে মানা হয়।
শ্রীনগরের পথে পেহেলগাও যাওয়ার পথে রাস্তার পাশেই এই মাছটিকে নিয়ে ব্যবসা করছেন এমন বেশ কয়েকটি হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে। সেখানে ঢোকা মাত্র আপনি দেখতে পাবেন, জীবন্ত মাছগুলো একটি বরফ জলের চৌবাচ্চার মধ্যে রয়েছে।
এবার আপনি তার মধ্যে বেছে নেবেন, কত বড় সাইজের মাছ আপনি নেবেন। বেছে নেওয়ার পর (সে মাছগুলো বারোশো টাকা কেজি) আপনাকে রোস্ট বা গ্রিল বা ভেজে আপনাকে পরিবেশন করা হবে সম্মানের সঙ্গে।
ভোজন রসিক পর্যটকদের যাত্রাপথে যদি এমন একটি খাবার পরিবেশন করা যায় বা তারা পেয়ে যান, সেটি অবশ্যই একটি উপরি পাওনা। তার সাথে বলা যায়, শ্রীনগরের স্থানীয় বাজারগুলোতে ট্রাউট মাছ (এক কেজি ওজনের) এর দাম ৬০০ বা ৭০০ টাকা। তবে সেটি জ্যান্ত নিতে হবে এবং তাকে তৈরি করে দেওয়া হবে না।
ভোজন রসিক পর্যটকদের কাছে এটি একটা নতুন খবর কিনা? হ্যাঁ, আর একটা খবর। কাশ্মীরে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারেন। মার্চ অবধি তো কোনো সমষ্যাই ছিল না।
