শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মার্চ, কলকাতা:
কি অদ্ভুত ব্যপার। অবলা জীবগুলো সবসময় ই আমাদের পরীক্ষা নিরিক্ষার এবং উপার্জনের হাতিয়ার। আর কেনই বা হবে না, ওরা তো কথাই বলতে পারে না, প্রতিবাদ করবে কি করে!!!
আমরা ঘুরতে গিয়ে সঙ সাজি। আর অবলা জীবগুলোকে নিয়ে রিল বানাই নিজেদের জনপ্রিয় করতে। কিন্তু ওদের ইচ্ছা -অনিচ্ছাকে কখনো মূল্য দিইনা। কাশ্মীরের বেতাব উপত্যকায় এমন ই দৃশ্য চোখে পড়লো। দুটি তিব্বতী পশমী ছাগলকে জোর করে দাড় করিয়ে পর্যটকদের সাথে ছবি তোলানো হচ্ছে অর্থের বিনিময়ে।
কোথায় আছেন প্রানীসম্পদ দফ্তর??? পারবেন বাচাতে এই অবলাদের, নাকি পর্যটকদের আকর্ষন বাড়াতে অবলাদের আরো বেশী করে ব্যবহার করবেন!!!!
