শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মার্চ, কলকাতা: মার্তন্ড সূর্য মন্দির, কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় একটি তীর্থস্থান। এখানকার গৌরী কুন্ডের গরম জলে পূন্যার্থীরা স্নান করে মন্দিরে পুজো দিয়ে থাকেন। এই মন্দিরের বিশেষত্ব হলো মাছকে খাবার খাওয়ানো।

বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি ঘুরে অবশ্যই আপনারা এই অনবদ্য জায়গাটি দর্শন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, এই পবিত্র স্থানটি রক্ষা করছেন আমাদের সুরক্ষা কর্মীরা। ১৯৯০ সালে মৌলবাদীরা এটি ধ্বংস করার চেষ্টা করেছিল। তার পর থেকেই এই সুরক্ষা।

কিন্তু স্বাধীনতার এত বছর পরেও ধর্মস্থান গুলোকে কেন সুরক্ষা দিতে হবে!!!