ওয়েব ডেস্ক; ২৮ মে :বিশ্ব পুষ্টি দিবস উপলক্ষে, অ্যামওয়ে ইন্ডিয়া তাদের পথ প্রদর্শক পুষ্টি কর্মসূচী ‘পাওয়ার অফ 5’ এর ইমপ্যাক্ট রিপোর্ট প্রকাশ করল। রিপোর্টে দেখানো হয়েছে বাচ্চাদের মধ্যে হিমোগ্লোবিন (Hb) মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, আয়রনের অভাব থাকা বাচ্চাদের 54% স্বাভাবিক মাত্রায় পৌঁছে গেছে। আরও সুস্থ দেশ গড়ে তোলা ও শিশু অপুষ্টির মোকাবিলা করার মত এই কর্মসূচীর লক্ষ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যেখানে পুষ্টি সংক্রান্ত শিক্ষা ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে 1,00,000 শিশু সহ 5,00,000 এরও বেশি ব্যক্তি উপকৃত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে শুধুমাত্র 2023-24 সালেই শিশু, মা, পরিচর্যাকারী সহ 3,70,000 এরও বেশি মানুষের কাছে এই কর্মসূচী পৌঁছাতে পেরেছে, ফলে গত বছরের সাফল্যকেও পিছনে ফেলে দিয়েছে। যথাযথ পুষ্টি প্রদানের প্রতি অ্যামওয়ের অবিচল প্রতিশ্রুতি সমাজের প্রতিটি অংশকে শক্তিশালী করছে ও এক পরিপুষ্ট ভারত গড়ে তুলতে সহায়তা করছে।

রাজনীশ চোপড়া, ম্যানেজিং ডিরেক্টর, এমওয়ে ইন্ডিয়ার, মন্তব্য করেছেন, “পাওয়ার অফ 5 প্রোগ্রাম” শিশু অপুষ্টির গুরুতর সমস্যার প্রতি আমাদের প্রভাব-চালিত পদ্ধতি ব্যবহারের সাক্ষ্য বহন করে, যেখানে আরও স্বাস্থ্যকর ভারত গড়ে তোলার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতিকে তুলে ধরে। সরকারের জাতীয় পুষ্টি মিশনের অনুরূপ লক্ষ্যের সাথে, আমাদের কর্মসূচীটি 2018 সাল থেকে 5,00,000 এরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই প্রভাব গভীরে নিহিত হয়েছে এবং এক স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য সমাজের প্রতিটি অংশ জুড়ে ইতিবাচক পরিবর্তন ঘটানোর প্রতি আমাদের ভূমিকার জন্য আমরা গর্ববোধ করছি। বিশ্ব পুষ্টি দিবস উৎযাপন কালে এবং মানুষকে আরও ভালো, আরও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করার প্রতি আমাদের অঙ্গীকার বজায় রেখে, আমরা নিজেদের কর্মসূচী সম্প্রসারিত করা এবং সারা দেশের অপুষ্টির মোকাবিলা করতে আরও বড় প্রভাব ফেলার বিষয়ে স্থির করেছি। আমাদের মূল উদ্দেশ্য অটল থাকবে – মানুষের সুস্থ থাকার সময় বাড়িয়ে আরও স্বাস্থ্যকর ভারত গড়ে তোলার জন্য অবিচল সহায়তা দিয়ে যাওয়া ও এক উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।”
অ্যামওয়ে ইন্ডিয়া 2018 সালে তাদের বিশ্ববিখ্যাত সমাজভিত্তিক কর্মসূচী ‘পাওয়ার অফ 5′ শুরু করে, যেখানে ছয় বছরের কমবয়সী বাচ্চাদের মা ও পরিচর্যাকারী সহ সমাজের প্রতিটি অংশের পুষ্টির স্থিতি উন্নত করা হয়। বাচ্চাদের মধ্যে পুষ্টির অসাম্য কমাতে, এই প্রচারাভিযান তৃণমূল স্তরে সচেতনতা গড়ে তোলা ও শিক্ষাগত ব্যবস্থা প্রয়োগের সামগ্রিক সমাধান প্রদান করে।

এই কর্মসূচীর সাফল্যের কারণ হল এর সামগ্রিক ব্যবস্থাগ্রহণের প্রদ্ধতি, যেখানে সোহনা, নুহ, তাউরু, মুম্বাই, চেন্নাই ও কলকাতার বিশেষ জায়গাগুলিতে সর্বাঙ্গীন পুষ্টিগত শিক্ষা প্রদান করা হয়। এক প্রথম সারির মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, Nutrilite Little Bits™ ব্যবহার করে সোহনা, নুহ ও মুম্বাইয়ের 3 থেকে 6 বছর বয়সী 4,000 বাচ্চার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, যেমন আয়রনের অভাব, রক্তাল্পতা ইত্যাদির কার্যকরী সমাধান দেওয়া গেছে। সাপ্লিমেন্ট খাওয়ার পরে গবেষণায় দেখা গেছে যে হিমোগ্লোবিনের গড় মাত্রা 60% পর্যন্ত বেড়েছে। 9,150 অপুষ্ট বাচ্চাকে নিয়ে করা প্রাথমিক ও কর্মসূচী শেষের গবেষণায় উল্লেখযোগ্য প্রভাব ধরা পড়েছে, যেখানে পুষ্টিগত শিক্ষার সাথে বেশীরভাগ বাচ্চাই স্বাভাবিক মাত্রায় পৌঁছাতে পেরেছে। উপরন্তু, কম ওজন থাকা বাচ্চারা অনেক বেশি সংখ্যায় স্বাভাবিক ওজন লাভ করেছে: তাওরুতে 57%, সোহনা ও নুহ-তে 53%, মুম্বাইয়ে 44%, কলকাতায় 27% ও চেন্নাইয়ে 17%।