কলকাতা; ২৮ আগস্ট: ব্যারাকপুরের আইসিএআর-কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা সংস্থান (ICAR-CIFRI), ২৭ আগস্ট, “এ প্রসেস ফর ন্যানোইমালসিফাইয়েবল কনসেন্ট্রেট ফর্মুলেশনস অব হাইড্রোফোবিক বায়োঅ্যাক্টিভ মলিকিউলস” শীর্ষক উদ্ভাবনের জন্য ভারতীয় পেটেন্ট নম্বর ৬০০৬১৭ পাওয়ার মাধ্যমে মৎস্য গবেষণা ও উদ্ভাবনে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

পেটেন্টপ্রাপ্ত এই প্রযুক্তিটি হাইড্রোফোবিক বায়োঅ্যাক্টিভ অণু তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটিকে সফলভাবে সিআইএফআরআই আর্গকিওর® (CIFRI ARGCURE®)-এ রূপান্তরিত করা হয়েছে, যা আরগুলাস এবং মাছের জন্য প্রস্তুতকৃত একটি উদ্ভাবনী পণ্য।

এই পেটেন্টটি মৎস্য উদ্ভাবন, মেধা স্বত্ব সুরক্ষা এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সিআইএফআরআই আর্গকিওর® (CIFRI ARGCURE®)-কে অ্যাগ্রিনোভেট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দু’বার বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এই পেটেন্ট প্রদান প্রযুক্তিটিকে মেধা স্বত্ব সুরক্ষা প্রদান করে এবং আইসিএআর-সিআইএফআরআই-এর মেধা স্বত্বের পোর্টফোলিওকে আরও মজবুত করে।

এই অর্জন সম্পর্কে বলতে গিয়ে আইসিএআর-সিআইএফআরআই-এর অধিকর্তা ড. প্রদীপ দে বলেন যে, এই পেটেন্টটি কেবল বৈজ্ঞানিক স্বীকৃতিই নয়, বরং মৎস্য ও মৎস্যচাষের বাস্তব সমস্যাগুলির ক্ষেত্রে গবেষণাকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করার সক্ষমতাকেও প্রদর্শন করে।

ড. দে জানান যে, পেটেন্ট নম্বর ৬০০৬১৭ এর প্রাপ্তি আইসিএআর-সিআইএফআরআই-এর জন্য একটি গর্বের মুহূর্ত এবং সিআইএফআরআই আর্গকিওর® (CIFRI ARGCURE®)-এর সফল বাণিজ্যিকীকরণ প্রমাণ করে যে মৎস্য ক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈজ্ঞানিক উদ্ভাবন অর্থবহ এবং বাণিজ্যিক সম্ভাবনাময় প্রযুক্তির দিকে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন যে, আইসিএআর-সিআইএফআরআই এমন গবেষণাকে উৎসাহিত করা অব্যাহত রাখবে যা মেধা স্বত্ব সৃষ্টি করে, প্রযুক্তি হস্তান্তরকে তরান্বিত করে এবং মৎস্য ও মৎস্যচাষ ব্যবস্থার উৎপাদনশীলতা এবং লাভ বৃদ্ধিতে অবদান রাখে।

এই অর্জনের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কারিগরি দলকে অভিনন্দন জানিয়ে ড. দে দেশীয় প্রযুক্তির গ্রহণকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক উদ্ভাবনগুলি মৎস্য ক্ষেত্রের জন্য সুফলে রূপান্তরিত হওয়া নিশ্চিত করতে গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং প্রান্তিক ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন।

সিআইএফআরআই আর্গকিওর® (CIFRI ARGCURE®)-এর উন্নয়ন ও বাণিজ্যিকীকরণ বৈজ্ঞানিক গবেষণা এবং মাঠপর্যায়ে প্রয়োগের মধ্যে ব্যবধান দূর করার ক্ষেত্রে আইসিএআর-সিআইএফআরআই-এর প্রচেষ্টার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *