কলকাতা; ২৩ নভেম্বর : নভেম্বরে আন্তর্জাতিক পেশাদার মহিলা টেনিসের রোমাঞ্চে মেতে উঠতে চলেছে সল্ট লেক। ২২ থেকে ২৯ নভেম্বর, পর্যন্ত বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হবে এইচসিএল ‘আইটিএফ ডব্লু ১৫ কলকাতা’, যেখানে ১২টি দেশের খেলোয়াড়রা অংশ নেবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৮৬ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার প্রিস্কা মাদেলিন নুগ্রোহো শীর্ষ বাছাই হিসেবে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবেন।
লড়াই হবে ডব্লুটিএ র্যাঙ্কিং পয়েন্ট এবং ১৫,০০০ মার্কিন ডলারের পুরস্কার জেতার জন্য।
এই চ্যালেঞ্জে ভারতের নেতৃত্বে থাকবেন জিল দেশাই, শ্রুতি আহলাওয়াত এবং শ্রিূ্ভল্লী রশ্মিকা ভামিডিপাটি। আইটিএফ মহিলা বিশ্ব টেনিস ট্যুর-এর অংশ এই প্রতিযোগিতা কলকাতার টেনিসপ্রেমীদের জন্য বিশ্বের উদীয়মান মহিলা টেনিস তারকাদের কাছ থেকে খেলা দেখার এক বিরল সুযোগ এনে দিচ্ছে।
আউটডোর হার্ড কোর্টে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে থাকবে ৩২ জনের সিঙ্গলস্ মূলপর্ব, ৪৮ জনের বাছাইপর্ব এবং ১৬ দলের ডাবলস্ বিভাগ। বাছাইপর্ব শুরু হবে ২২ নভেম্বর, আর সিঙ্গলস মূলপর্বের খেলা শুরু হবে ২৪ নভেম্বর থেকে।

