শুভাবরি ওয়েব ডেস্ক, ৬ মার্চ, কলকাতা:
গতকাল (৫/৩/২৬) উড়ো মেইল এসেছিলো, ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোম রাখা আছে। তার প্রেক্ষিতে আজ দুপুরে স্নিফার ডগ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি। তবে এ ধরনের বোমাতঙ্কে নিত্য পর্যটকেরা যথেষ্ট অস্বস্তি বোধ করছেন বলে জানালেন এক পর্যটক।
