শুভাবরি ওয়েব ডেস্ক, ৭ মার্চ, কলকাতা:
আজ (০৭/০৩/২০২৬) দুপুরে শ্রমজীবি নারী ট্রাস্ট আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করে। শতাধিক মহিলাদের এই শোভাযাত্রার নেতৃত্ব দেন মৌসুমী সরকার, দোলন গাঙ্গুলি, স্বাতী ভট্টাচার্য প্রমুখ।
শোভাযাত্রা মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে পার্ক সার্কাস লেডি ব্র্যাবোর্ন কলেজের সামনে এসে শেষ হয়। সিআইটি রোড হয়ে এই শোভাযাত্রায় নারীর অধিকার নিয়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, নারী দিবসের একদিন আগে এটি অনুষ্ঠিত হলো।
