শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মার্চ, কলকাতা:
আজ দুপুরে আম আদমি পার্টি (AAP) শ্যামবাজার মেট্রোর গেট নং ১-এর সামনে শহরের সাম্প্রতিক গ্যাস সংকটের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সুশান্ত ভট্টাচার্য, অর্ণব মৈত্র এবং শুক্লা ভকত।

বিক্ষোভকারীরা দেশে এলপিজি-র স্বাভাবিক সরবরাহ পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন। আম আদমি পার্টির নেতাগন বর্তমান এলপিজি সংকটের জন্য বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং এলপিজি সিলিন্ডারের অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।