ওয়েব ডেস্ক; ১২ এপ্রিল : চীনের নিংবোতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের আয়ুষ শেঠি রৌপ্য পদক অর্জন করেছেন। ফাইনালে চীনের শি ইউকির কাছে ৮-২১, ১০-২১ ব্যবধানে হেরে আয়ুষ রানার-আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেন। এই জয়ের সুবাদে শি ইউকি শিরোপাটি নিজের করে নেন এবং ২০১৭ সালের পর এই মহাদেশীয় আসরে চীনের হয়ে পুরুষ এককে প্রথম স্বর্ণপদক নিশ্চিত করেন।

আয়ুষ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৬১ বছরের মধ্যে ভারতের হয়ে পুরুষ এককে প্রথম রৌপ্য পদকটি এনে দিলেন। এর আগে, আয়ুষ শেঠি থাইল্যান্ডের শীর্ষ বাছাই এবং বর্তমান চ্যাম্পিয়ন কুন্লাভুত ভিটিদসার্নকে পরাজিত করে দাপটের সাথে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।