ওয়েব ডেস্ক; ১৫ সেপ্টেম্বর: উত্তর হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক গার্ড শুক্রবার উৎসর্গ: রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো। এদিন ৮০ জনের বেশি মানুষ রক্তদান করেন এবং শতাধিক মানুষকে বিনামূল্যে ডাক্তারি বিভিন্ন পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়া বিধানসভার বিষয়ক গৌতম চৌধুরী; প্রাক্তন কাউন্সিলর অনুপ চক্রবর্তী, ডিসি উত্তর অনুপম সিং; ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস আইপিএস, এসিপি উত্তর আব্দুল গাফফার; এসিপি ট্রাফিক টু কে জয়ন্ত বাগ; এছাড়াও ছিলেন গোলাবাড়ী থানার ইনচার্জ সুদীপ্ত সিং।

এছাড়া মির্জা সাবির আলী বেগ; মালি পাঁচঘরা পিএস এসআই দীপুন্দ ঘোষ; এএসআই দীনেশ শিবালি, এএসআই সঞ্জয় দেন; তাজ আলম খান, এএসআই প্রশান্ত চ্যাটার্জি, যারা ইভেন্টটিকে সফল করেছিলেন। মাওলানা মনসুর ক্বারী, পিলখানা গণফ্রন্টের প্রতিষ্ঠাতা আবুল হাসান আনসারী প্রমুখ উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের ধন্যবাদ জানান গোলাবাড়ী থানার ট্রাফিক ইনচার্জ বিপ্লব কুমার মন্ডল।