ওয়েব ডেস্ক; ২৭ মে : পি. জওহর, আইএএস (এজিএমইউটি ক্যাডার, ২০০৭ ব্যাচ), মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (MPEDA)-র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এমপিইডিএ হল ভারত সরকারের অধীন দেশের সামুদ্রিক পণ্য ক্ষেত্র এবং সামুদ্রিক খাদ্য রপ্তানির প্রসার ও উন্নয়নের শীর্ষ সংস্থা।

শিল্প, বাণিজ্য, শিক্ষা, নির্বাচন প্রশাসন এবং জনপরিচালনার বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ভারতীয় প্রশাসনিক পরিষেবার এই আধিকারিক এর আগে পুদুচেরি সরকারের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কমিশনার-কাম-সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনে তিনি শিল্প ও বাণিজ্য, শিক্ষা এবং নির্বাচন–সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন।

কৃষি, পরিবেশবিজ্ঞান এবং নগর উন্নয়ন বিষয়ে শ্রী জওহরের বহুমুখী শিক্ষা রয়েছে, যা সামুদ্রিক মৎস্য ও জলচাষ ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, পরিকাঠামো গঠন, উদ্ভাবন এবং সামুদ্রিক খাদ্য রপ্তানির প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে এমপিইডিএ–র উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

তাঁর নেতৃত্বে এমপিইডিএ বিশ্ব সামুদ্রিক খাদ্য বাণিজ্যে ভারতের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি, সুস্থায়ী উন্নয়ন, গুণমান নিশ্চিতকরণ, ট্রেসেবিলিটি এবং মৎস্য ও জলচাষ মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত অংশীদারদের জীবিকা–সহায়তায় বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *