ওয়েব ডেস্ক; ২২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সুচিকা তরিয়ালকে অভিনন্দন জানিয়েছেন এবং এই জয়কে ভারতের কাছে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, এই বিভাগে তিনি ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রথম পদকটি জিতেছেন। তিনি তাঁর নিষ্ঠা ও উদ্দীপনার কথা তুলে ধরে এই সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
“ভারতের জন্য এক ঐতিহাসিক সাফল্য!
মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জয় এবং এই বিভাগে ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রথম পদকটি নিশ্চিত করার জন্য সুচিকা তরিয়ালকে অভিনন্দন। তাঁর নিষ্ঠা ও উদ্দীপনার প্রতিফলন হিসেবে এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
