শুভাবরি ওয়েব ডেস্ক, ৩১ অগাষ্ট, কলকাতা:
গত ২৫ অগাষ্ট সকালে তিলজলা থানার গোলাম জিলানী খান রোডের বাসিন্দা মোঃ সাহিল (৩৪)কে জিটি রোড (বালি) থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সূত্র মতে জানা গেছে, যখন তিনি SBI এটিএম কাউন্টারে অত্যাধুনিক লোহার তৈরি ডিভাইস ইনস্টল করার পরে চলে যাচ্ছিলেন তার ঠিক পরেই তাকে গ্রেফতার করা হয়। এর প্রেক্ষিতে বালি থানায়
(কেস নং ১০৯/২৩, তারিখ ২৫.৮.২৩) IPCর ধারা 420/467/471/120(B)তে একটি কেস রুজু করা হয়েছে।
অভিযুক্তকে এলডি কোর্টে পেশ করা হয়েছে।
