ওয়েব ডেস্ক; ৩১ আগস্ট : আপনি কি এখনো ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন ? টিকিট তো পাবেন না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণীতেই একশোর উপরে। এছাড়া পদাতিক , উত্তরবঙ্গ ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস এও ২২, ২৩ ও ২৪ শে ডিসেম্বর অপেক্ষমান যাত্রী তালিকা গড়ে পঞ্চাশের উপর। আর বন্দে ভারত! তাতেও ২৩ ডিসেম্বর একশোর কাছাকাছি ওয়েটিং।

কামরূপ বা সরাইঘাটেও প্রচুর ওয়েটিং। ২২ শে ডিসেম্বরে যদিও বা ১০০র নিচে, ২৩ তারিখ থেকে তো কোনো কথাই নেই।

এবার আসি পুরীর ক্ষেত্রে। ১২৮৩৭ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ২২, ২৩, ২৪ শে ডিসেম্বর ১৫০ এর উপরে ওয়েটিং।

তাই যদি বড়দিনের ছুটিতে আর পাঁচটা বাঙালির সাথে দার্জিলিং বা পুরী বেড়াতে চান, তবে অনতিবিলম্বে পরিকল্পনা করুন। সব গাড়িতেই টিকিট প্রায় শেষ হয়ে আসছে।