ওয়েব ডেস্ক; ৬ এপ্রিল : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বেশ কয়েকটি রাজ্যে সংঘটিত ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন । চৌহান কৃষি মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন তাঁরা অবিলম্বে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির ফলে ফসলের যে ক্ষতি হয়েছে, তার পর্যালোচনা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন তাঁরা সংশ্লিষ্ট রাজ্যগুলির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তথ্য সংগ্রহ করেন। চৌহান কৃষক ভাই-বোনদের আশ্বস্ত করেছেন যে তাঁদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই; এই সংকটময় মুহূর্তে মোদী সরকার কৃষকদের পাশে রয়েছে।
এই শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতির বিষয়টি নিয়ে শ্রী চৌহান আজ সংশ্লিষ্ট রাজ্যগুলির কৃষিমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করবেন।
