ওয়েব ডেস্ক; ২৬ ফেব্রুয়ারি; কলকাতা :  কলকাতা মহানগরীর পরিবেশের মানকে উন্নত করতে গেলে গঙ্গাকে দূষণমুক্ত করতে হবে। কিন্তু কলকাতা পুরসভা প্রিন্সেপ ঘাট, আরমেনিয়ান ঘাট এবং বাবুঘাট সহ একাধিক ঘাট কে সৌন্দর্যায়নের জন্য নানাবিধ পদক্ষেপ নিলেও কলকাতা পোর্ট ট্রাস্ট গঙ্গা-বক্ষ কে পরিষ্কার রাখার কোন সদর্থক ভূমিকা নিচ্ছে না। এই বিষয়ে কলকাতা পুরসভা কি কলকাতা পোর্ট ট্রাস্ট কে তাদের সদর্থক ভূমিকা নেওয়ার কথা বলতে পারে? কলকাতা পৌরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরূপ দে গত ২৫ শে ফেব্রুয়ারি কলকাতা পুরসভার অধিবেশনে এমনই প্রশ্ন করেন।
প্রশ্নের উত্তরে মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানান,  গঙ্গার দুই পাড়ের অবস্থিত বিভিন্ন পৌরসভার দায়িত্ব রয়েছে, গঙ্গাকে দূষণমুক্ত করার। তার সঙ্গে দায়িত্ব রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট কে। বিভিন্ন সময় আমরা কলকাতা পোর্ট ট্রাস্ট কে এই বিষয়ে অনুরোধ করি। কিন্তু বেশিরভাগ সময় কলকাতা পোর্ট ট্রাস্ট আমাদেরই অনুরোধ রাখেন না , উদাসীন থাকেন। তারা তাদের ভূমিকা ঠিক ভাবে পালন করে না।
কলকাতা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সময় গঙ্গা এবং তার পারগুলি পরিষ্কার রাখার বিভিন্ন অভিযান চালানো হয়।