কলকাতা; ২৪ মে : গত ৪ মে যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল সবার চোখের সামনে তখনই বোঝা গেছিল যে ফলতা বিধানসভায় যে পুনঃনির্বাচন হতে চলেছে একুশে মে তার ফলাফল কি হতে চলেছে। ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে চলেছে তার কিছুটা আন্দাজ করা গিয়েছিল। এবং সেই আন্দাজ পুরোপুরি নিশ্চিত হওয়া গিয়েছিল ভোট গ্রহণের আগে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবং তার জন্য তিনি আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন।
২৪ শে মে ফলতা বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে বর্তমানে রাজ্যের মূল বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান দ্বিতীয় এবং তৃতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী দেবাংশ পান্ডা পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৬৬৬ ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বামফ্রন্টের শম্ভুনাথ কুরমি , তিনি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট।
চতুর্থ স্থানে থাকা জাহাঙ্গীর খানের প্রাপ্ত ভোট ৭৭৮৩।
অতএব এই ফলাফল কে ধরে নিলে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হল ২০৮।
