ওয়েব ডেস্ক; ১২ মে : চতুর্থ দফায় ১ কোটি ৪৫ লক্ষ ৩০ হাজার ১৭ জন ভোটার রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল , বোলপুর এবং বীরভূম এই আটটি লোকসভা কেন্দ্রে। যার মধ্যে ৭৩ লক্ষেরও বেশি ভোটার রয়েছে পুরুষ, ৭১ লক্ষের বেশি ভোটার মহিলা, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৮২ জন।
কমিশনের তথ্য অনুযায়ী এই দফায় ১৫৫০৭টি বুথের মধ্যে ৭৯১ টি বুথ মহিলা পরিচালিত বুথ হতে চলেছে, এছাড়া বিশেষভাবে সক্ষম পরিচালিত বুথ থাকছে এই দফায় পাঁচটি।
অন্যদিকে রাজ্যে পঞ্চম দফায় বনগা, ব্যারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি, এবং আরামবাগ এই সাতটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে।