ওয়েব ডেস্ক; ২৬ জুলাই : অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নজরে এসেছে যে, কিছু প্রতারণামূলক ওয়েবসাইট ও পোর্টাল ‘এয়ার সুবিধা ২.০’-এর নাম ব্যবহার করে যাত্রীদের বিভ্রান্ত করছে এবং পেমেন্ট গেটওয়ের দিকে নিয়ে যাচ্ছে।
যাত্রীদের জানানো যাচ্ছে যে, ‘এয়ার সুবিধা ২.০’ পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এবং ‘সেলফ-ডিক্লারেশন ফর্ম’ জমা দেওয়ার জন্য কোনও অর্থ প্রদানের প্রয়োজন নেই। ‘এয়ার সুবিধা ২.০’-এর একমাত্র অফিসিয়াল পোর্টালটি হলো: https://airsuvidha.civilaviation.gov.in/
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন কোনও ব্যক্তিগত বা ভ্রমণ-সংক্রান্ত তথ্য শেয়ার করার আগে ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে যাচাই করে নেন এবং ‘এয়ার সুবিধা ২.০’ পরিষেবা প্রদানের দাবি করা কোনও অনুমোদনহীন ওয়েবসাইটে অর্থ প্রদান করা থেকে বিরত থাকেন।
যাত্রীদের শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল ব্যবহার করার এবং সঠিক তথ্যের জন্য সরকারি নির্দেশিকার ওপর নির্ভর করার অনুরোধ জানানো হচ্ছে।
যাত্রীদের সচেতনতা ও জন নিরাপত্তার স্বার্থে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
(পি আই বি)
