শুভাবরি ওয়েব ডেস্ক,৩ সেপ্টেম্বর, কলকাতা: কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশের রাস্তার বর্তমান পরিস্থিতি নির্দেশ করে এই ছবি। কলকাতা তথা রাজ্যের ঐতিহ্য সম্পন্ন এই বিমানবন্দর থেকে প্রায় ৪০৮টি বিমান এই বিমানবন্দর দিয়ে দৈনিক যাতায়াত করে যার মধ্যে ৪৯ টি দেশীয় এবং ১৫ টি আন্তর্জাতিক বিমান রয়েছে।
উল্লেখ করা যেতে পারে, প্রায় ২ কোটি ১৮ লক্ষ মানুষ দৈনিক এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করে। ব্যস্ততম এয়ারপোর্ট এর মধ্যে ভারতবর্ষে এটি ষষ্ঠ স্থানে রয়েছে।
রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী নতুন এয়ারপোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতির শুদ্ধিকরণ করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্য সম্পন্ন এই বিমানবন্দরের প্রবেশদ্বারের রাস্তাটির বিষয়ে এখনো তার কোনো সিদ্ধান্ত সমক্ষে আসেনি। যদিও রাজ্যের পূর্বতন সরকার তাদের দীর্ঘ ১৫ বছর শাসনকালে এই সমস্যার সমাধান করেননি। তাই যাতায়াতকারী মানুষের কাছে এখন একটি জিজ্ঞাসা, তাহলে কি এবার শুদ্ধিকরণের পথে হাঁটবে কলকাতা বিমানবন্দরে প্রবেশ এবং নিষ্কাশনের এই রাস্তাটি?
