কলকাতা, ৩ সেপ্টেম্বর : স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি রাজ্যে ৬ লাখেরও বেশি ক্লেম নিষ্পত্তি করেছে, যার অর্থমূল্য ৩,২০০ কোটি টাকারও বেশি একথা জানান অতীন রায়, বিজনেস হেড – পশ্চিমবঙ্গ, স্টার হেলথ ইন্স্যুরেন্স।
রাজ্যজুড়ে ৬০টিরও বেশি শাখা এবং ৬৫০টির বেশি নেটওয়ার্ক হাসপাতালের মাধ্যমে সংস্থাটি এ রাজ্যে গ্রাহকদের আরও সহজে স্বাস্থ্যবিমা পরিষেবা পৌঁছে দিচ্ছে। শুধু ২০২৬ আর্থিক বছরে -এই স্টার হেলথ ১.১৮ লক্ষেরও বেশি বিমা-দাবি নিষ্পত্তি করেছে, যার আর্থিক মূল্য ₹৬০০ কোটিরও বেশি। অন্যদিকে, ২০২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি ৩৩,০০০-এরও বেশি বিমা-দাবি নিষ্পত্তি করেছে, যার মূল্য ₹১৪০ কোটিরও বেশি।
অতীন রায়, বিজনেস হেড – পশ্চিমবঙ্গ, স্টার হেলথ ইন্স্যুরেন্স, বলেন, “পশ্চিমবঙ্গ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। রাজ্যে স্বাস্থ্যবিমা সম্পর্কে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে এবং গ্রাহকরা এখন এমন বিমা-সমাধান চাইছেন, যা পর্যাপ্ত সুরক্ষার পাশাপাশি সাধ্যের মধ্যে এবং মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পাওয়াকেও আরও সহজ করে তোলে। রাজ্যজুড়ে ৬৫০টিরও বেশি নেটওয়ার্ক হাসপাতাল আমাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। একইসঙ্গে, আমাদের ক্রমবর্ধমান ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কলকাতার পাশাপাশি রাজ্যের উদীয়মান বাজারগুলিতেও পরিবারগুলির আরও কাছে পৌঁছতে সাহায্য করছে। প্রযুক্তিনির্ভর ক্লেম সাপোর্ট, টেলিমেডিসিন এবং হোম হেলথকেয়ারের মতো পরিষেবার মাধ্যমে আমরা এই পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হল গ্রাহকের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পুরো যাত্রায় স্বাস্থ্যবিমাকে আরও প্রাসঙ্গিক করে তোলা, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সহজ করা এবং পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। স্থানীয় পর্যায়ে আমাদের উপস্থিতির সঙ্গে আরও সাশ্রয়ী, সহজলভ্য এবং সংযুক্ত স্বাস্থ্য পরিষেবার সমন্বয় ঘটিয়ে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যবিমার আওতা আরও বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা আমরা দেখছি।”
