কলকাতা; ৩ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী ও প্রতিনিধিরা। মহানায়কের অমর শিল্পসত্তা ও বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।