কলকাতা, ৩ সেপ্টেম্বর : শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটির দিনে মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে পরিবর্তিত পরিষেবা চালাবে।
জন্মাষ্টমীতে মেট্রো রেল ব্লু লাইনে ২৫২টি পরিষেবা চালাবে।
জন্মাষ্টমীতে মেট্রো রেল গ্রিন লাইনে ২১২টি পরিষেবা চালাবে।
জন্মাষ্টমীতে মেট্রো রেল ইয়েলো লাইনে ৯২টি পরিষেবা চালাবে।
প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
