ওয়েব ডেস্ক; ২৪ মার্চ : ২৫ মার্চ সোমবার ব্লু লাইনে ২৮৮ টি মেট্রো পরিষেবার পরিবর্তে মোট ৬০ টি পরিষেবা চলবে। ওই দিন, এই রুটে দুপুর ২:৩০ থেকে পরিষেবা শুরু হবে। শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

গ্রীন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত সোমবার ১৩০ টি পরিষেবার পরিবর্তে মোট ৪২ টি পরিষেবা চলবে। ওই দিন, এই রুটে পরিষেবা শুরু হবে দুপুর ৩ টে থেকে। এই পরিষেবাগুলি ১৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে।

অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত গ্রিন লাইনের ১০৬ টি পরিষেবার পরিবর্তে মোট ২২ টি পরিষেবা চালানো হবে৷ এই পরিষেবাগুলিও দুপুর ৩ টে থেকে শুরু হবে এবং ৩০ মিনিটের ব্যবধানে উপলব্ধ হবে৷
অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে কোন সার্ভিস পাওয়া যাবে না ।