ওয়েব ডেস্ক , ২৪ মার্চ: রঙের উৎসব দোল। এদিন প্রায় সবাই বিভিন্ন রঙে একে অপরকে রাঙিয়ে দেন । লাল, হলুদ, নীল, সবুজ আরো কতইনা রং। দোল খেলার পর সবাইকে বিভিন্ন রঙে দেখা যায়। কিন্তু আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা কোনো রং কিরকম দেখতে সেটাই জানেননা। হ্যাঁ আমি কথা বলছি যারা দৃষ্টিহীনদের। তার সাথে দৃষ্টিহীন শিশুরা। তবুও ওরা এই রঙের উৎসবে নিজেরা আনন্দ করে। দক্ষিণ কলকাতার রাসবিহারির কাছে লাইট হাউস ফর দা ব্লাইন্ড নামক এক স্কুলের কচিকাঁচারা গত শনিবার ২৩ মার্চ মেতে উঠল বসন্ত উৎসবে। তবে তারা কিন্তু রং দিয়ে এই উৎসবকে পালন করলো না তারা ফুলের মাধ্যমে এই উৎসবকে পালন করল। দশ বছর ধরে তারা এই বসন্ত উৎসবকে তাদের পোশাকি নাম ‘ফুলদোল’ উৎসবের মাধ্যমে পালন করে আসছে। যে উৎসবের নেপথ্যে রয়েছে শারদীয়া নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। গত ১০ বছর ধরে এই স্কুলের কচিকাচাদের সাথে ফুলদলে মেটে ওঠে শারদীয়ার সদস্যরা।
বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে তারা উৎসব পালন করে, শুধু তাই নয় এদিন এরা মেতে ওঠে গান, নাচ, আবৃত্তিতে।
এই ফুল দল উৎসব কোন অংশেই কিন্তু আবির খেলার উৎসব থেকে কম যায় না। এই স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। এদের মধ্যে কয়েকজন রয়েছেন যারা ২০২৪ লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।