ওয়েব ডেস্ক; ২৫ সেপ্টেম্বর : দক্ষিণ-মধ্য রেলওয়েতে প্রথমবার চালু হল কবচ ৪.০; যা রেল নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। হায়দ্রাবাদ ডিভিশনে মালকাজগিরি-কামারেড্ডি ১০৮ কিলোমিটার অংশে কবচ ৩.২-এর বদলে চালু হয়েছে কবচ ৪.০।

দক্ষিণ-মধ্য রেলের ১,৪৬৫ কিলোমিটার জুড়ে চালু থাকা কবচ ৩.২-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযুক্ত হচ্ছে আরও উন্নততর কবচ ৪.০।

কবচ ৪.০-র আওতায় স্থান নির্ধারণ, সিগন্যালিং, স্টেশনে স্টেশনে যোগাযোগের কাজ হয় আরও দক্ষতার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *